"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুরসভার কর্মীদের সজোরে ধাক্কা, কি এমন ঘটলো অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে?

Share

রায়া দাসঃ কলকাতাঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অবৈধ বিল বোর্ড ভাঙার চেষ্টার অভিযোগ উঠলো। বিল বোর্ড ভাঙতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়ে পুরসভা-পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের মহিলা সদস্যদের পুরকর্মী-মহিলা পুলিশদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরী হয়। পুরসভার কর্মীরা অফিসে ঢুকলে তাঁদের বাধা দিতে গিয়ে গায়ে হাত দেন অভিষেক। পুরসভার কর্মীদের সজোরে ধাক্কা মারেন, তাঁর কলার ধরেন বলেও অভিযোগ। সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। এরপরই অভিষেহকের অফিসের কর্মীদের সঙ্গে রীতিমতো হাতাহাতি পুলিশের।

পুরসভার কর্মীদের অভিযোগ, “ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে রাখা এই হোর্ডিং অবৈধ। তা নিয়ে পুলিশের তরফ থেকে তাদের কাছে অভিযোগ আসে। তার ভিত্তিতেই হোর্ডিং খুলতে আসা হয়।” পুরসভার কর্মী বলেন, “আমাদের কাছে ওপর থেকে অর্ডার এসেছে। ওই বিল বোর্ডটা সরিয়ে দেওয়ার জন্য। এটা বেআইনি, এর অনুমতি নেই। ওদের বক্তব্য হচ্ছে, আমাদের অর্ডারের মধ্যে ওনার ছবি নেই। সেই ছবি করিয়ে আবার আনা হচ্ছে।”

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা ভুলে গিয়েছেন, ওদের মাইনা সাধারণ মানুষের করের টাকায় হয়। কোন পার্টি কোথায় হোর্ডিং লাগাবে, এই রাস্তা জুড়ে তো ওদের হোর্ডিং। আমার অফিসের বাইরে আমি কী বোর্ড লাগাব, সেটা ওরা ঠিক করবে? এটা গণতন্ত্রের নমুনা। অর্ডার ঠিক করতে নিয়ে গিয়েছে। বিল বোর্ড বাইরে, ভিতরে ঢুকবেন কেন? অভিযোগ কবে হয়েছে, তার ডিটেলসও নেই।”


হোর্ডিং খুলতে এলেই প্রথমে বাধা দেন অভিষেক। এরপরই পরিস্থিতি ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে ওঠে। দেড় ঘণ্টা ধরে চলতে থাকে পুলিশের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসের কর্মীদের হাতাহাতি। ছবিতে ধরা পড়ে, উর্দি পরা পুলিশের কলার টেনে হিঁচড়ে চলতে থাকে কিল চড় ঘুষি। শেষমেশ পৌনে ছ’টার পর পুলিশ পুরসভার কর্মীরা ভিতরে ঢোকেন। বিল বোর্ড গ্যাস কাটার দিয়ে কাটা হয়। অভিষেক বলেন, “এখন ৫.৫৭ বাজে, এখনও বোর্ড কাটার কাজ চলছে। সূর্যাস্তের পর বিল বোর্ড এভাবে ভাঙা, একেবারেই অসাংবিধানিক।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30