"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এয়ারপোর্টে ড্রোন হামলায় বাতিল একাধিক বিমান

Share

ব্যুরো নিউজঃ দুবাইঃ ইরান ও ইজ়রায়েল-আমেরিকার যুদ্ধের ১৭তম দিনে ফের হামলার নিশানায় দুবাই। সোমবার সকালে বিমানবন্দরের সামনে একটি জ্বালানির ট্যাঙ্কে আছড়ে পড়ে ড্রোন। এর জেরে বন্ধ হয়ে যায় দুবাইয়ে এয়ারপোর্টে বিমানের ওঠানামা। UAE-এর এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরে পরিষেবা সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় একাধিক আন্তর্জাতিক রুটে তৈরি হয়েছে সমস্যা। যাত্রী সুরক্ষার স্বার্থে একাধিক বিমান সংস্থা এ দিনের জন্য ভারত থেকে দুবাইগামী সমস্ত উড়ান বাতিল করে দিয়েছে

ড্রোন হামলা এবং নিরাপত্তাজনিত কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথে বিধিনিষেধ আরোপ হওয়ায় বহু ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ১৬ মার্চ অর্থাৎ সোমবারের জন্য দুবাইগামী ও দুবাই থেকে বিভিন্ন রুটের সমস্ত ফ্লাইট বাতিল করেছে Air India ও Air India Express। এ দিন দিল্লি-দুবাই রুটে Air India-র পাঁচটি নির্ধারিত ফ্লাইটের মধ্যে চারটিই বাতিল। হামলার আগে এ দিনের তারিখে মাত্র একটি এয়ার ইন্ডিয়ায় ফ্লাইটই ভারত থেকে টেক অফ করেছে। এ ছাড়া আবুধাবি, শারজা এবং রাস আল খাইমাহ সহ সংযুক্ত আরব আমিরশাহির অন্যান্য শহরগামী কিছু ফ্লাইটও সীমিত বা বাতিল করা হয়েছে।

এই পরিস্থিতির কারণেই IndiGo এবং Emirates-ও দুবাই রুটে তাদের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করেছে এবং কিছু। পরিষেবা বাতিল করেছে। বিমান সংস্থাগুলি যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে। ভারত-দুবাই রুটেই নয়, যে সমস্ত রুটের বিমান দুবাইয়ের আকাশপথ ব্যবহার করে সেগুলিকেও ডাইভার্ট করে দেওয়া হয়েছে। এ দিন সকালে Emirates-এর একটি ফ্লাইট Thiruvananthapuram International Airport থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু দুবাই বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় সেটি মাঝপথ থেকেই ফের কেরালায় ফিরে আসে। পরে সেটি নিরাপদে তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে।


যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় প্রভাবিত যাত্রীদের জন্য বিমান সংস্থাগুলি অতিরিক্ত চার্জ ছাড়াই অন্য তারিখে ফ্লাইট বুক করার সুযোগ সহ সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থা ও বিকল্প রুটে ভ্রমণের ব্যবস্থা করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং কিছু গন্তব্যে সীমিত সংখ্যক ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইটের সময়সূচি এখনও অনিশ্চিত এবং প্রয়োজনে আরও পরিবর্তন হতে পারে। বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ওয়েবসাইটে ফ্লাইট স্ট্যাটাস চেক করে নিতে যাত্রীদের পরামর্শ দিয়েছে বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রয়োজনে সরাসরি বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930