"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিএসএফের উদ্যোগে উদ্ধার হলো শতাধিক টিয়া

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় বাংলাদেশ সীমান্তে তোতা পাখির পাচার আটকানো সম্ভব হয়েছে। বিএসএফের ৮৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের টহলদারির সময় ১২১ টি তোতা পাখি উদ্ধার হয়।

বিএসএফ সূত্রে খবর, তিন জন ব্যক্তিকে সীমান্তের কাছে দেখে বিএসএফ জওয়ানদের সন্দেহ হয়। এরপর পিছু ধাওয়া করতেই ওই তিন জন ব্যক্তি সোজা জঙ্গলের দিকে পালান। তারপর বিএসএফ জওয়ানেরা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাতেই ওই ১২১ টি তোতা টি পাখি উদ্ধার হয়।


উদ্ধার হওয়া পাখিগুলিকে তেহট্টের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএসএফের এক জন আধিকারিক জানান, ‘‘সীমান্তে চোরা কারবার আটকাতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের এলাকা থেকে কোনো মতেই চোরাচালান হতে দেব না।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031