"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিএসএফের গুলিতে ফের নিহত ১ পাচারকারী

Share

নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ ফের কোচবিহারের মাথাভাঙ্গা এক নম্বরে ভারত-বাংলাদেশ সীমান্তের বৈরাগীরহাট এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে ১ জন পাচারকারীর।

গতকাল রাতেরবেলা পুলিশ বৈরাগীরহাটের চোঙ্গারখাতা খাগড়িবাড়ি সীমান্তে পাচারকারীদের জড়ো হওয়ার খবর পেয়ে বিএসএফকে জানায়। ওই পাচারকারীরা ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। এরপর বিএসএফ তাড়া করলে পাচারকারীরা পাল্টা আক্রমণ করেন।


সেই সময় বিএসএফের তিন রাউন্ড গুলিতে এক জন পাচারকারীর মৃত্যু হয়। পাচারকারীর কাছ থেকে একটি মোবাইল ও বাংলাদেশের এক জোড়া সিম কার্ড উদ্ধার হয়েছে। আজ ওই পাচারকারীর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


/

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা। তবে এখনো অবধি পরিচয় জানা যায়নি। প্রসঙ্গত, গতকালও ওই জেলার মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে একই ভাবে বিএসএফের গুলিতে এক জন পাচারকারীর মৃত্যু হয়েছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930