"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো ৪০০ এর বেশী ধর্ষকের বিরুদ্ধে

Share

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ গত ছ’মাস থেকে মহারাষ্ট্রের বীড জেলায় ১৬ বছর বয়সী এক নাবালিকার উপর ৪০০ জনের অধিক ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠছে। এমনকি নাবালিকা থানায় এই ঘটনার অভিযোগ জানাতে গিয়ে এক পুলিশকর্মীর লালসার শিকার হয়। বর্তমানে ওই নির্যাতিতা দু’মাসের অন্তঃসত্ত্বা।

ওই নাবালিকা অভিযোগ বলেছে, “কয়েক বছর আগে মা মারা গিয়েছেন। আট মাস আগে বাবা জোর করে বিয়ে দিয়ে দেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা ব্যাপক অত্যাচার করলে সেখান থেকে পালিয়ে বাবার কাছে ফিরে আসলেও বাবা আশ্রয় দিতে চাননি।
এরপর বাধ্য হয়ে বীড জেলার আম্বাজোগাই বাসস্ট্যান্ডে ভিক্ষা শুরু করে। আর এই সময় থেকেই ওই নাবালিকার উপর অত্যাচার শুরু হয়েছিল।

এক শিশু অধিকাররক্ষা কমিটিকে ওই নাবালিকা জানিয়েছে যে, ‘‘আমাকে বহু লোক নির্যাতন করেছে। আমি আম্বাজোগাই থানায় অনেক বার অভিযোগ জানাতে গিয়েছি। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এক পুলিশকর্মীও আমার উপর অত্যাচার করেছে’’।


অবশেষে নির্যাতিতা ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে চলতি সপ্তাহে ধর্ষণ, শিশুবিবাহ, যৌননিগ্রহ ও পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের তল্লাশি শুরু হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728