"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘এবার কল্যাণী এইমস অবধি ছুটবে মেট্রো’, ইঙ্গিত পরিবহন মন্ত্রীর

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ রাজ্যে পালাবদল হতেই শুরু হয়েছে মেট্রোর কাজ। চিংড়িহাটা মেট্রোর যে কাজ বাকি ছিল সেই কাজ ফের শুরু হয়ে গিয়েছে। আবার ব্যারাকপুরে খুব দ্রুত মেট্রো ছুটবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই মধ্যে বড় খবর দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। এবার মেট্রো ছুটতে পারে কল্যাণী এইমস পর্যন্ত! তেমনই ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।

অর্জুন সিং জানান, এবার মেট্রোর সম্প্রসারণ শুধু বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত নয়। মেট্রো চলবে কল্যাণীর AIIMS হাসপাতাল অবধি। তাঁর বক্তব্য, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মেট্রো রেলকে AIIMS অবধি নিয়ে যাওয়া যেতে পারে। তবে শুধু ব্যারাকপুর নয় এইমসে বসিরহাট, হুগলি,বর্ধমান,মুর্শিদাবাদের মানুষজনও যাতে খুব দ্রুততার সঙ্গে এসে পৌঁছতে পারেন সেই চেষ্টাও করা হবে বলে জানিয়েছেন তিনি। এও বলেন, “অনেকেরই একটা দাবি রয়েছে। ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস হাসপাতাল অবধি মেট্রো যাতে চলে। আমার আশা ভবিষ্যতে হবে। কল্যাণী রোডের উপর দিয়ে যাবে। জায়গা আছে। এই প্রস্তাব আগেই দিয়েছি।”

স্থানীয় এক বাসিন্দা বলেন, “মেট্রো যদি চলে আমাদের খুব সুবিধা হয়। আমরা খুব দ্রুততার সঙ্গে চলে যেতে পারব। এতদিন তৃণমূল সরকার করেনি। বিজেপি সরকার করলে খুব খুশি হব।” আরও এক বাসিন্দা বলেন, “আমরা খুবই আনন্দিত উনি এটা করবেন। সত্যিই যদি মেট্রো চলে খুব খুশি হব। আমাদের এখানে মেট্রো হলে মানুষের খুবই উপকার হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031