"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিধ্বংসী আগুনে ভস্মীভূত ওষুধের গুদাম

Share

নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইঃ আজ তামিলনাড়ুর উত্তর চেন্নাইয়ে অশোকনগর এলাকায় কয়েক ঘণ্টার মধ্যে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বেসরকারী ওষুধ কারখানার গুদাম। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

সূত্রের ভিত্তিতে জানা যায়, ওই গুদামে আগুন লাগতেই দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ছ’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও গুদামটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু গুদাম লাগোয়া কারখানায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।


আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। তবে দমকল আধিকারিকদের প্রাথমিক ভাবে ধারণা, বাজির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনও একই অভিযোগ করেছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728