"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আগামী কয়েক দিন দক্ষিণ-পূর্ব রেলের এই ডিভিশনে বাতিল বহু ট্রেন

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ একটানা এক সপ্তাহ দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে। এর জেরে দুর্ভোগের শিকার হতে চলেছেন। ৯ ই মার্চ থেকে ১৫ ই মার্চ অবধি রেল কর্তৃপক্ষ বেশ কয়েকটি মেমু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আজ দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি নির্দেশিকা জারি করে স্পষ্ট ভাবে বলা হয়েছে, “আগামী কয়েক দিন সংস্কার কাজের জন্য আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে।”

  • বাতিল ট্রেনের তালিকা- ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার (৯, ১০, ১১ ও ১৫ ই মার্চ বাতিল)
  • ৬৮০৮৯/৬৮০৯০ মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর মেমু (১০, ১৩ এবং ১৫ ই মার্চ বাতিল)
  • ৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি-চন্দ্রপুরা-ভোজুডি মেমু (১০, ১৩ ও ১৫ ই মার্চ বাতিল)
  • ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু (১০ মার্চ বাতিল)

পাশাপাশি এই সাতদিন আদ্রা ডিভিশনের একাধিক মেমু প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। অনেক ক্ষেত্রে ট্রেন চলাচলের সময়ও নিয়ন্ত্রণ করা হবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, “যাত্রীদের আরো উন্নতমানের পরিষেবা দিতে সংস্কার কাজ প্রয়োজন। যার ফলে এই একাধিক ট্রেন বাতিল সহ বেশ কিছু ট্রেনের যাত্রাপথে পরিবর্তন আনা হয়েছে।” কিন্তু রেলের এই সিদ্ধান্তের কারণে কয়েক হাজার নিত্যযাত্রী ভোগান্তির মধ্যে পড়তে চলেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930