"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা ভেঙে পড়া সেতু থেকে তলিয়ে গেল বহু পযটক

Share

নিজস্ব সংবাদদাতাঃ পুনেঃ পুনের কুন্ডমালায় ইন্দ্রায়ণি নদীর ওপরে অবস্থিত সেতুতে বহু পর্যটক ঘুরতে গিয়ে চরম বিপত্তিতে পড়ে। পর্যটকরা সেতুর উপরে উঠে নদীপ্রবাহের ছবি তোলার সময় বিকট শব্দ হয়ে সেতুটি মাঝখান আধখানা হয়ে যায়। এর জেরে প্রায় ৩০ জন পর্যটক ভেসে যান।

ছুটির দিন হওয়ায় প্রচুর পর্যটক সেতুর উপরে জড়ো হয়েছিল। তবে সেতুটি ভার সহ্য করতে না পারায় ভেঙে গিয়ে অন্তত পঁচিশ থেকে ত্রিশ জন পর্যটক ভেসে গিয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, সেতুটি বহু পুরোনো হয়ে পড়ায় ভেঙে পড়েছে। এই দুর্ঘটনার পর পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। এখনো অবধি নদীর স্রোত থেকে আট জন উদ্ধার হয়েছে। আর দু’জন মহিলা ভাঙা ব্রিজের নীচে চাপা পড়ে গিয়েছে।

উল্লেখ্য, এই সেতু পেরিয়েই একটি মন্দির রয়েছে, যেখানে সারা সপ্তাহ পর্যটকরা ভিড় জমান। রবিবার ছুটির দিন থাকায়, তা বেড়ে দ্বিগুণ হয়। এই সেতুর পরিস্থিতি যে দুর্গম, সেই বিষয় আগেও এলাকাবাসীরা সুর চড়িয়েছিলেন। চার বছর আগে প্রশাসনকে এই দুর্দশা প্রসঙ্গে জানানো হয়েছিল। কিন্তু তারপরেও মেরামতির কাজ হয়নি। অবশেষে এদিন ভেঙে পড়ল।


রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানান, ‘‘প্রাথমিক ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দু’জন পর্যটকের মৃত্যু হয়েছে। আমার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা।’’ পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে সমবেদনা প্রকাশ করে লেখেন, ‘‘সাম্প্রতিককালে একের পর এক বিপর্যয় দেখে আমি স্তম্ভিত। পুনের সেতু ভেঙে পড়ার ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে শুনলাম। আমার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728