"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বন্দরে আগুন লেগে ভস্মীভূত বহু নৌকা

Share

নিজস্ব সংবাদদাতাঃ বিশাখাপত্তনমঃ গতকাল রাতেরবেলা বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে হঠাৎ বিস্ফোরণের জেরে পুড়ে ছাই হলো বন্দরে উপস্থিত ২৩টি নৌকা৷ এই ঘটনায় প্রচুর ক্ষয়-ক্ষতি হলেও হতাহতের কোনো খবর নেই।

আগুন লাগার পরই দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ইঞ্জিন নিয়ে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। দমকল কর্মীদের অনুমান, নৌকার সিলিন্ডার ফেটে যাওয়ার কারণে বন্দরে আগুন লেগেছে।


এই অগ্নিকাণ্ডের কারণে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। কিন্তু মৎস্যজীবীদের দাবী, “এই ঘটনার মূলে দুষ্কৃতীদের হাত রয়েছে।” তবে পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031