"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নির্মীয়মান স্টেডিয়াম ভেঙে মৃত্যু হলো ৩ জন শ্রমিকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ হায়দ্রাবাদের তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলার মঈনাবাদ গ্রামের একটি নির্মীয়মান স্টেডিয়াম ধসে মৃত্যু হলো ৩ জন শ্রমিকের। আর এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। সূত্রের খবর, ওই স্টেডিয়ামে অন্তত ২০ জন শ্রমিক ছিলেন।   

এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এর পাশাপাশি উদ্ধারকারীরাও এসে উদ্ধারকাজ শুরু করেছেন। আর কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে। ধ্বংসস্তূপের ভিতরে আর কেউ চাপা পড়েছেন কিনা তার জন্য জোরকদমে খননের কাজ চলছে। 


প্রসঙ্গত, গত ১২ ই নভেম্বর উত্তরাখণ্ডের উত্তরকাশীর ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা ও ডন্ডালহগাঁওের মধ্যে থাকা সাড়ে চার কিলোমিটার নির্মীয়মাণ সুড়ঙ্গে কাজ করার সময় ধস নেমে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। এরপর ১৯২ ঘণ্টা পার হয়ে গেলেও কোনো শ্রমিককে উদ্ধার করা যায়নি। তবে শ্রমিকদের সুস্থ রাখতে সুড়ঙ্গপথে খাবার-ওষুধপত্র সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930