"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গাধাকে গুলাব জামুন খাওয়াচ্ছেন স্থানীয়রা, কারণ জানলে অবাক হবেন আপনিও

Share

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়ার কথা অনেকেই শুনেছেন। চাতকের অপেক্ষায় মানুষ প্রাচীনকাল থেকেই বিভিন্ন আচার পালন করে আসছে। খোলা মাঠে মাটির হাঁড়ি উল্টো করে রেখে দেওয়া, কাদা মেখে গ্রাম প্রদক্ষিণ, দল বেঁধে হরিনাম সংকীর্তন করা— এরকম নানা রীতির কথা শোনা যায়। সেরকমই এক অভিনব রীতি দেখা গেল মধ্যপ্রদেশের একটি গ্রামে।

মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় বর্ষার বৃষ্টির ঘাটতি দেখা দেওয়ায় এক অভিনব ধর্মীয়-লোকাচার পালন করা হয়েছে। বৃষ্টির প্রার্থনায় কয়েকটি গাধাকে গুলাব জামুন বা পান্তুয়া খাওয়ানো হচ্ছে। স্থানীয়দের বিশ্বাস, এমন আচার পালন করলে প্রকৃতি সন্তুষ্ট হয় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ে। সরকারি তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশের ৩৫টি জেলায় এখনও পর্যন্ত স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। কৃষিকাজ এবং জল সঙ্কটের আশঙ্কায় উদ্বিগ্ন মানুষ বহু বছরের প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী এই বিশেষ আচার পালন করছেন।

সরকারি তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশের ৩৫টি জেলায় এখনও পর্যন্ত স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। কৃষিকাজ এবং জল সঙ্কটের আশঙ্কায় উদ্বিগ্ন মানুষ বহু বছরের প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী এই বিশেষ আচার পালন করছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে মধ্যপ্রদেশে নতুন করে বৃষ্টির একটি পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন অংশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে, যা বৃষ্টির ঘাটতি কিছুটা হলেও কমাতে সাহায্য করবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031