নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ আজ গুজরাটের আমদাবাদের রামোল-গাত্রাড রোড সংলগ্ন মহম্মদপুরা এলাকায় একটি বেআইনী বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে ৮ জনের মৃত্যু হয়েছে। আর অন্তত ১৫ জন আহত হয়েছেন। এই বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি বড়ো অংশ ধসে পড়ে। আর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।










