"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নার্সিং হোমে লিফ্‌ট ছিঁড়ে গুরুতর আহত ১ দম্পতি

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতার কসবার একটি নার্সিং হোমে লিফ্‌ট ছিঁড়ে গুরুতর জখম হয়েছেন এক দম্পতি। এই ঘটনায় নার্সিং হোম জুড়ে ব্যাপক হইচই শুরু হয়ে যায়।

জানা গিয়েছে, এই ঘটনার পরই ওই দম্পতিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দু’জনের অবস্থা সঙ্কটজনক বলে জানানো হয়েছে। এদিকে ওই দম্পতির নার্সিং হোমের উপরেই ফ্ল্যাট রয়েছে। আর ওই ফ্ল্যাটের লিফ্‌ট ছিঁড়ে বিপত্তি ঘটেছে।


এই ঘটনায় পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করেছেন যে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফ্‌ট ছিঁড়ে পড়েছে। আপাতত পুরো ঘটনাটির তদন্ত চলছে।


 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31