"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দমদমে বন্ধ ঘর থেকে উদ্ধার বাবা-ছেলের নিথর দেহ

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ দরজা খুলতেই দু’টি ঘর থেকে উদ্ধার বাবা ও ছেলের মৃতদেহ। আজ দমদমের শেঠবাগান এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। মৃত দু’জনের নাম তপনকুমার চট্টোপাধ্যায়। বয়স ৭২ বছর এবং তার ছেলে এম ডি হোসেন ওরফে সূর্য। বয়স ২২ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে। তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শেঠবাগানের ওই ফ্ল্যাটের তিনতলায় তপনবাবু ও সূর্য থাকত। তপনবাবু একটি বেসরকারী ব্যাঙ্কে কর্মরত ছিলেন। সন্তান না হওয়ায় সূর্যকে দত্তক নিয়ে বড় করছিলেন তিনি বলে দাবি স্থানীয়দের। দীর্ঘ সময় ফ্ল্যাটের দরজা বন্ধ থেকে সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হয় নাগেরবাজার থানায়। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা। এর পরে দু’টি আলাদা ঘর থেকে বাবা ও ছেলের দেহ উদ্ধার হয়। পাশাপাশি, গোটা ফ্ল্যাটে গ্যাসের গন্ধও পান বলে দাবি। পুলিশ সূত্রে খবর, তপনকুমার চট্টোপাধ্যায়ের কানের পিছনের অংশে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে।

কী ভাবে বাবা ও ছেলের মৃত্যু হলো, তা এখনও স্পষ্ট নয়। গ্যাসের গন্ধের সঙ্গে মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30