"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ধানক্ষেত থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির নিথর দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের চাঁদড়া সংলগ্ন শিরষি এলাকায় ধানক্ষেতে পূর্ণবয়স্ক দাঁতালের নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আবার জঙ্গলমহলেও একটি হাতির মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে যায়।

আজ মেদিনীপুর ডিভিশনের চাঁদড়া রেঞ্জের বনকর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দাঁতালের রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বেশী খাবার খেয়ে ফেলায় এই পরিণতি। তবে এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শিরষিতে বিঘার পর বিঘা জমিতে বোরো ধানের চাষ হয়। গত কয়েক দিন ধরে সন্ধ্যাবেলা হলেই ২০-২২টি হাতি ধানের খেতে নেমে পড়ছে খেতে। বৃহস্পতিবার রাতেও তাণ্ডব চালিয়েছে তারা। শুক্রবার সকালে কৃষকেরা মাঠে গিয়ে দেখেন, ধানের খেতে একটি দাঁতাল মৃত অবস্থায় পড়ে আছে। শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় বন দফতরের কাছে।


সকাল ৯টা নাগাদ চাঁদড়া রেঞ্জের আধিকারিক এবং কর্মীরা সেখানো পৌঁছোন। ঘটনাস্থলে যায় গুড়গুড়িপাল থানার পুলিশও। চাঁদড়া রেঞ্জের এক আধিকারিক বলেন, ‘‘একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম মেনেই ময়নাতদন্ত করা হবে। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। বন দফতরের প্রাথমিক অনুমান, অতিরিক্ত খাবার খাওয়ার ফলে মৃত্যু হয়েছে হাতিটির।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031