"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্বাস্থ্যকেন্দ্রের সরকারী কোয়ার্টারের ছাদের চাঙর ভেঙে মৃত্যু হলো খুদে শিশুর

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারী কোয়ার্টারে ছাদের চাঙর ভেঙে চার মাসের শিশুকন্যার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন উত্তেজনা ছড়িয়ে পড়ে, তেমন অন্যদিকে, পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আপাতত মৃত শিশুর কাটোয়া হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। এই ঘটনায় মৃত শিশুর পরিবার স্বাস্থ্য দপ্তরকেই দায়ী করছেন।

জানা গেছে, শিশুটির মা শিবানী শোরেন কাটোয়া পৌরসভার অধীনে স্বাস্থ্য কেন্দ্রের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও বাবা সানু বেসরা কেতুগ্রামের সীতাহাটি সরকারী স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট। কর্মসূত্রে শিবানী সোরেন এবং সানু বেসরা মেয়েকে নিয়ে এই কোয়ার্টারে থাকতেন। হাসপাতাল সূত্রে খবর, কোয়ার্টার বারবার মেরামত করার চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। তবে পরিবর্তন করে অন্য কোয়ার্টার দেখার আবেদনও গ্রাহ্য করা হয়নি বলে সানু বেসরা অভিযোগ করেছেন। এদিন সন্তানহারা মা-বাবার সঙ্গে কেতুগ্রামের বিজেপি প্রার্থী মথুরা ঘোষ দেখা করতে যান। আর পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি এলাকার তৃণমূল বিধায়ক ও রাজ্য সরকারকে এই ঘটনার জন্য দায়ী করেন।

BMOH এই প্রসঙ্গে সরাসরি স্বীকার করেন, “কোয়ার্টার মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কাজ হয়নি।” এদিকে, কেতুগ্রামের বিদায়ী বিধায়ক তথা কেতুগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী এই বিষয় জানান যে, “এমএলএ ফান্ড থেকে আগে স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের জন্য বহু বার টাকা দিয়েছি। যেভাবে এই শিশুটি চাঙর খসে মারা গিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তবে কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় কাজ করা হয়নি।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031