"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রার্থী হয়েই বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ আজ নির্বাচনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। এদিন বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন। আর ইস্তফাপত্র গৃহীত হয়েছে। এছাড়া পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন। তবে কৃষ্ণ কল্যাণীর পদত্যাগের ফলে রায়গঞ্জের বিধানসভা বিধায়কহীন হয়ে পড়েছে। সেখানে আবার উপ-নির্বাচন হবে। পাশাপাশি চেয়ারম্যান পদটিও ফাঁকা হয়ে গিয়েছে।

ইস্তফা দেওয়ার পর বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তিনি জানান, ‘‘রায়গঞ্জের মানুষের সাড়া পাচ্ছি। আশা করি, অনেক ভোটে জিতব। আমি আগামী ২ তারিখ তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেব। তার আগে সব পদ থেকে ইস্তফা দিলাম। এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমি সাধারণ মানুষের কাছে এক জন সাধারণ মানুষ হিসাবেই ভোট চাইতে চাই।’’


ইস্তফা দেওয়ার পর কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেছিলেন যে, ‘‘বিজেপিতে থাকাকালীন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ও তাঁর অনুগামীদের চক্রান্তের শিকার হয়েছিলাম। বিজেপির একটা অংশ সে সময়ে আমাকে হারানোর চেষ্টা করেছিল। দেবশ্রীও তাঁদের মধ্যে ছিলেন। সেটা পরে প্রমাণিতও হয়েছে। ওঁরা ষড়যন্ত্রের রাজনীতি করেছিলেন। তাই উনি এবার ওখানে নির্বাচনেও দাঁড়াননি।’’


প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। এরপর কয়েক মাসের মধ্যে তৃণমূলে যোগ দেন। গত ১০ ই মার্চ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেড সমাবেশ থেকে কৃষ্ণ কল্যাণীকে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকেই প্রার্থী করেছে। আর এরপরেই কৃষ্ণ কল্যাণী বলেছিলেন, ‘‘মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে বিধায়ক ও পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন।’’


উল্লেখ্য, ২০১৯ সালে দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ আসন থেকে জয়ী হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রী সভায় জায়গা পেয়েছিলেন। কিন্তু পরে ২০২১ সালে মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়া হয়। এবার লোকসভা নির্বাচনে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে তৃণমূলের গড় হিসাবে পরিচিত দক্ষিণ কলকাতার প্রার্থী করা হয়েছে। যদিও এই কেন্দ্রটি দেবশ্রী চৌধুরীর জন্য অপেক্ষাকৃত কঠিন বলে মনে করা হচ্ছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930