"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাড়ি ফিরতেই নলি কাটা অবস্থায় উদ্ধার কলকাতার ব্যবসায়ী

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গলার নলি কাটা। রক্তে গোটা ঘর ভেসে গিয়েছে। বৃহস্পতিবার রাতে মালদার বাড়িতে ফেরার পরেই খুন হয়ে গেলেন কলকাতার ব্যবসায়ী। দেহ উদ্ধারের সময়ে দেখা গেল, তাঁর হাতে রাখি পরানো। তা দেখেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্ভবত শুক্রবার সকালেই খুন করা হয়েছে তাঁকে।

মালদার ইংরেজবাজার শহরের গৌড় সংলগ্ন ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার ঘটনা। নিহতের নাম অর্ণব সেন ওরফে পল্টু (৬০)। পরিবার সূত্রে খবর, বৃদ্ধ কলকাতার যাদবপুরে থাকেন। সেখানে হলুদের ব্যবসা রয়েছে তাঁর। মালদাতেও তাঁর একটি বাড়ি রয়েছে। বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে ফিরেছিলেন তিনি। তার পরেই ওই ঘটনা।

পরিবারের লোকেরা জানান, অর্ণব অবিবাহিত। মালদার তিনতলার বাড়ির একতলায় তাঁর ঘর। সেখান থেকেই দেহ উদ্ধার হয়েছে। বাড়ির দোতলা এবং তিনতলায় অন্য আত্মীয়রা থাকেন। তাঁদের অনুমান, শুক্রবার সকালে কেউ বা কারা বাড়িতে ঢুকে অর্ণবকে খুন করেছেন। ঘরের জিনিসপত্রও লন্ডভন্ড করে দেওয়া হয়। তা দেখে পুলিশ এবং পাড়াপড়শিদের অনুমান, হয়তো ডাকাতি করতে এসেই এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। কিংবা কোনও একটি নির্দিষ্ট জিনিসের খোঁজে এসেছিল আততায়ী। পুলিশ সূত্রে খবর, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সকালে শহরের অভিজাত এলাকায় এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031