নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার শান্তিপুর থানার বেলেডাঙা মোড় সংলগ্ন রেললাইনের উপর ট্রেনের ইঞ্জিন একটি বেসরকারী গাড়িতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।

স্থানীয় সূত্রের খবর, একটি বেসরকারি গাড়িতে চেপে তিন জন রেললাইন পেরোচ্ছিলেন। ওই রেললাইনের সামনে গেট ছিল না। লাইন পেরনোর সময়ে একটি রেলের ইঞ্জিন ধাক্কা মারে গাড়িটিতে। ইঞ্জিনের ধাক্কায় রেললাইনের উপর দিয়েই বেশ খানিকটা ছেঁচড়ে চলে যায় ইঞ্জিন। দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি। আহত হয়েছেন গাড়িতে থাকা তিনজন। তাঁদের উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের পরিস্থিতি স্থিতিশীল। ঘটনাস্থলে এসেছে শান্তিপুর থানার পুলিশ বাহিনী। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও রেলের আধিকারিকরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় রেল গেটের দাবি করেছেন। গেট না থাকায় বার বার দুর্ঘটনা ঘটছে বলে তাঁদের অভিযোগ। ওই এলাকায় প্রাণ হাতে করে রেললাইন পেরোতে হয় বলে অভিযোগ বাসিন্দাদের।
Sponsored Ads
Display Your Ads Here









