"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আজ প্রথম জেলের খাবার খেলেন জ্যোতিপ্রিয় মল্লিক

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ থেকে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাজতবাস শুরু হয়েছে। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক বাড়ির খাবার খেতে পারবেন না, তা গতকাল আদালত জানিয়ে দিয়েছিল। সেই মতো মন্ত্রীর ডায়াবিটিসের কথা মাথায় রেখে জেলে তাঁর জন্যে তৈরি করা হয়েছিল বিশেষ খাবার।

জেল সূত্রে খবর, জেলে প্রথম দুপুরের খাবার খেলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর প্রথম দিনই তাঁর পাতে সাজিয়ে দেওয়া হল পাঁচ পদ। এরপর নিজের সেলে ফিরে ঘুমিয়েও পড়েছিলেন। দুপুরে খাওয়ার পরের এই ঘুমকে ‘ভাতঘুম’ বলা হয়। জেলে ডায়াবিটিসের রোগী বালুর ভাত না জুটলেও দিবানিদ্রা বা ‘ভাতঘুম’ হয়েছে বলে জানা গিয়েছে জেল সূত্রে।


প্রেসিডেন্সি জেলে বন্দি জ্যোতিপ্রিয়। তাঁকে রাখা হয়েছে তথাকথিত ‘ভিআইপি সেল’ পহেলা বাইশে। বর্তমানে এই সেলের বাসিন্দা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে নিয়োগ মামলায় গ্রেফতার দুই বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ও।


সেখানেই মঙ্গলবার প্রথম সকাল হল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয়ের। সকালে সামান্যই প্রাতরাশ করেছিলেন। দুপুরে তাঁকে দেওয়া হল জেলে তৈরি ডাল-রুটি। সঙ্গে তাঁর শারীরিক পুষ্টির খেয়াল রেখে আরও কিছু পদ। মন্ত্রী জ্যোতিপ্রিয়ের মধ্যাহ্নভোজের থালায় আটার রুটি এবং ডালের পাশাপাশি ছিল, শাকসব্জি, সিদ্ধ ডিম এবং কিছু ফল।

ডায়াবিটিসের রোগী জ্যোতিপ্রিয় ওরফে বালুর যাতে জেলের খাবারে কোনও ভাবেই পুষ্টি উপাদানে ঘাটতি না হয়, সে কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই বিশেষ ডায়েট। ঠিক যেমনটি আদালতকে প্রতিশ্রুতি দিয়েছিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এমনকি, খাবার আগে ইনস্যুলিন ইঞ্জেকশনও দেওয়া হয় মন্ত্রীকে।


রক্তে শর্করার মাত্রার হেরফেরে অসুস্থ হয়ে পড়েন ডায়াবিটিসের রোগীরা। মন্ত্রীর গ্রেফতারির পর সে কথা মনে করিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা বলেছিলেন, ‘‘বালুর (মন্ত্রী জ্যোতিপ্রিয়কে এই নামেই ডাকেন মমতা, পরিচিত মহলেও তাঁকে এই নামেই ডাকা হয়। ) সুগার। কিছু হয়ে গেলে বিজেপি আর ইডির বিরুদ্ধে এফআইআর হবে।’’

পরে শুনানির সময় আদালতে অসুস্থও হয়ে পড়েন বালু। তাঁর অসুস্থতার কথা মাথায় রেখেই ইডির হেফাজতে তাঁকে বাড়ির খাবার খাওয়ার অনুমতি দিয়েছিল ইডি। কিন্তু জেলের নিয়মকানুন আলাদা। তাই জেল হেফাজতে বালুর খাবারের কী ব্যবস্থার হবে, তা জানতে চেয়ে আদালত জবাব চেয়েছিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে। সোমবার তারা জানিয়ে দেন, ডায়াবিটিসের রোগীর বিশেষ খাওয়াদাওয়ার ব্যবস্থা রয়েছে। জেল সূত্রে খবর, মঙ্গলবার বিশেষ ডায়েট চার্ট মেনেই খাবার দেওয়া হয়েছে বালুকে।

জেল সূত্রে খবর, খাওয়াদাওয়া হয়ে যাওয়ার পর নিজের সেলে ফিরে যান মন্ত্রী। কিছু পরে সেখানে ঘুমোতেও দেখা যায় তাঁকে। উল্লেখ্য, রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার বালুকে চার দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। জেলে থাকাকালীন বালুকে ইডি জেরা করতে পারবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930