"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

SFI ও ABVP-র সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত যাদবপুর ক্যাম্পাস

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপির সংঘর্ষে তীব্র উত্তেজনা। এবিভিপি সমর্থকদের মারধরের অভিযোগ এসএফআই-র বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই দুই পক্ষের সংঘর্ষ হয় বলে খবর। আহত বেশ কয়েকজন এবিভিপির সমর্থক। তারা যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, এসএফআই ও অন্যান্য বামপন্থী সংগঠনগুলির তরফে জিবি মিটিং ডাকা হয়েছিল। এবিভিপির দাবি, বর্তমানে কোনও ছাত্র ইউনিয়ন নেই। সরকার ছাত্র ভোট নিয়েও কোনও নির্দেশ বা বিজ্ঞপ্তি দেয়নি। তাহলে বামপন্থী সংগঠন কীভাবে জিবি বৈঠক ডাকতে পারল? এই মিটিংয়ের বিরোধিতা করে প্রতিবাদ জানাতেই এবিভিপি সমর্থকদের উপরে ৭০-৮০ জন চড়াও হয় বলে অভিযোগ। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় চারজন এবিভিপির সমর্থক আহত হয়েছেন বলে খবর। তাদের বিশ্ববিদ্যালয় লাগোয়া বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার পরই এলাকার বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায় হাসপাতালে পৌঁছেছেন। তিনি আহত ছাত্রদের সঙ্গে দেখা করেন। ছাত্রদের নিয়ে যাদবপুর থানায় যাচ্ছেন তিনি। তাঁর বক্তব্য, যাদবপুরকে উত্তপ্ত করার চেষ্টা করছে বামপন্থী সংগঠনগুলি। বাম নেতা সৃজন ভট্টাচার্যের নাম উল্লেখ করে হুঁশিয়ারি দেন বিধায়িকা। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবিভিপির সমর্থকরা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930