"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ISF এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দল ছাড়লেন আরাবুল ইসলাম

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আইএসএফ ছাড়ছেন আরাবুল ইসলাম। সামাজিক মাধ্যমে আইএসএফের বিরুদ্ধে ক্ষোভ দিয়ে পোস্ট করলেন আরাবুল। লিখলেন, “আইএসএফের স্বৈরাচার ও একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই।” আরও একটি পোস্টে তিনি লিখেছেন, “আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে অত্যাচার-অনাচার নেমে এসেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।” বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফে। তবে ভাঙড় দু’নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতি হিসেবে থেকে গেছিলেন আরাবুল ইসলাম। কিন্তু ভোট পরবর্তী পরিস্থিতিতে বদলে যায় সমীকরণ।


গত পঞ্চায়েত ভোটে আরাবুল ইসলামের নেতৃত্বেই ভাঙীড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। আইএসএফ সেখানে পাঁচটি আসনে জিতেছিল, বাকি আসনগুলি ছিল তৃণমূলের দখলে। এবার সেই পঞ্চায়েত সমিতিতে আইএসএফ-এর ৫ সদস্যের সঙ্গে তৃণমূল ছেড়ে বেশ কয়েকজন সদস্য যোগদান করে অনাস্থার ডাক দেয়। কিন্তু জল গড়ায় আদালতে। গত ১৩ অগাস্ট ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। আইএসএফের সঙ্গে আরাবুলের দূরত্ব বাড়তে শুরু করেছে, তা বোঝা গিয়েছিল সে সময় থেকেই। এবার সামাজিক মাধ্যমেই আইএসএফ-কে স্বৈরাচারী দল বলেছেন আরাবুল। এ বিষয়ে এখনও পর্যন্ত আরাবুলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930