"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘এক লিটার তেল পশ্চিম এশিয়া থেকে বাইরে যেতে দেব না’, কড়া হুঁশিয়ারী ইরানের

Share

ব্যুরো নিউজঃ ইরানঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী দখলের হুমকির কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা ইরান হুমকি দিয়ে জানায়, ‘‘যদি তাদের উপর লাগাতার আক্রমণ হতে থাকে, তাহলে পশ্চিম এশিয়া থেকে এক লিটার তেলও বাইরে যেতে দেওয়া হবে না।’’ প্রসঙ্গত, বিশ্বের কুড়ি শতাংশ তেল হরমুজ প্রণালীর মাধ্যমে সরবরাহ হয়। কিন্তু ইরানের সাথে সামরিক সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে বহু তেলবাহী জাহাজ আটকে রয়েছে। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী স্তব্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর জেরে বিশ্ব জুড়ে তেল সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে।

এই ভয়াবহ পরিস্থিতিতে গতকাল ডোনাল ট্রাম্প জানান, ‘‘তেহরান যদি বিশ্বের তেল সরবরাহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এটাই ইরানে শেষযাত্রা হবে। এদের যা ইচ্ছা তাই করে যাচ্ছে, এতটা বাড়াবাড়ি ঠিক নয়। যদি আরো বাড়াবাড়ির চেষ্টা করে, তা হলে শেষ দেখে ছাড়ব। আর এই অচলাবস্থা কাটাতে আমেরিকা প্রয়োজনে হরমুজ দখল করার চিন্তাভাবনা করছে।’’

পশ্চিম এশিয়া থেকে বিশ্বের অন্য প্রান্তে তেল সরবরাহ হয় উপসাগরীয় দেশগুলি থেকে। এই পরিবহণে হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। এর একদিকে ওমান, অন্য দিকে ইরান। সামরিক সংঘাত শুরু হতেই ইরানের বিরুদ্ধে এই প্রণালীকে স্তব্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু আমেরিকা বার বারই হুঁশিয়ারী দিচ্ছে, ‘‘এখনই যদি হরমুজ প্রণালীকে স্বাভাবিক না করা হয় তাহলে ইরানকে ফল ভুগতে হবে।’’ তারপরই ইরান বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, ‘‘যদি ইরানের বিরুদ্ধে হামলা জারি থাকে, তাহলে এই অঞ্চল থেকে এক লিটার তেল বাইরে যেতে দেওয়া হবে না।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930