নিজস্ব সংবাদদাতাঃ গোয়াঃ একাধিক নাবালিকাকে যৌন হেনস্থা করে ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলিং করার অভিযোগে গোয়ায় গ্রেপ্তার বিজেপি কাউন্সিলারের ছেলে। ধৃত যুবকের নাম সোহম নায়েক। বয়স ২০ বছর। জানা যায়, দীর্ঘদিন থেকে সোহম এই অপরাধের সাথে জড়িত ছিল।

অভিযোগ, প্রথমে সোহম বিভিন্ন নাবালিকা মেয়ের সাথে বন্ধুত্ব গড়ে তুলত। পরবর্তীকালে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত। আর গোপনে সেই মুহূর্তের ভিডিয়ো করে রাখত। পরে সেই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো। সোহম তার বন্ধুদের কাছে ওই আপত্তিকর ভিডিয়ো দেখানোর পর গোটা বিষয় প্রকাশ্যে আসে। এরপর এলাকায় বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। আর পুলিশের কাছে অভিযোগ দায়ের করে অভিযুক্তকে গ্রেফতারের দাবী জানান।

পুলিশও চাপের মুখে পড়ে সোহমকে গ্রেফতার করে তার বিরুদ্ধে পকসো আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই কয়েকজন নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। আরো অভিযোগ সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তকারীরা ডিজিটাল প্রমাণ সংগ্রহ করছেন এবং এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা নিরপেক্ষ তদন্তের দাবী তুলেছে।
Sponsored Ads
Display Your Ads Here










