"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘বোমা আছে,’ মেল পেতেই বিমানবন্দরের জরুরী অবতরণ করলো ইন্ডিগো এয়ারলায়েন্স

Share

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ বিমানে বোম পাওয়ার খবর পেয়েই আজ কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলায়েন্সের বিমান মহারাষ্ট্রের নাগপুরে জরুরী অবতরণ করলো। বিমানের যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে ৷ নাগপুর পুলিশ ওই বিমানে তল্লাশি চালাচ্ছে ৷ বিমানে ১৫৭ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মী ছিলেন ৷

কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (সিআইএএল) জানিয়েছে, “ইন্ডিগো এয়ারলায়েন্স-এর 6E 2706 বিমানটি ওমানের মাসকট থেকে কোচি হয়ে দিল্লি যাচ্ছিল ৷ এদিন সকালবেলা ৯ টা ৩১ মিনিটে ওই বিমানে বোমা রাখা আছে বলে ইন্ডিগোর নিজস্ব মেল আইডিতে হুমকি আসে ৷ এরপর বোম থ্রেট অ্যাসেসমেন্ট কমিটিকে খবর পাঠানো হয় ৷ আর পাইলটকে নাগপুরের বিমানবন্দরে বিমান অবতরণের নির্দেশ দেওয়া হয় ৷”

নাগপুরে রানওয়ে প্রস্তুত করা ছিল ৷ বিমান চালক নির্দেশ অনুযায়ী বিমানটিকে নাগপুরের ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান। নাগপুরের ডিসিপি লোহিত মাটানি জানান, “তদন্ত চলছে ৷ বিমানের সব যাত্রীদের নামিয়ে আনা হয়েছে ৷ কিন্তু ওই বিমানে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি ৷”


এই তল্লাশি প্রক্রিয়া শেষ হলে বিমানটি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে ৷ এর আগেও বহুবার বিমানে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে ৷ তবে পরে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি ৷


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728