"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার শ্রীলঙ্কাকে ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানী পাঠালো ভারত

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ পশ্চিম এশিয়ার যু্দ্ধ পরিস্থিতির জেরে সমগ্র বিশ্ব তথা ভারতে জ্বালানী নিয়ে উদ্বেগ তৈরী হয়েছে। কিন্তু তার মধ্যেও ভারত প্রতিবেশী দেশগুলিতে জ্বালানী পাঠাচ্ছে। সম্প্রতি, বাংলাদেশকে ডিজেল পাঠানো হয়েছে। এবার শ্রীলঙ্কাকেও জ্বালানি তেল পাঠাল নয়া দিল্লি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ভারতের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। আর এই সংকটে ভারতকে পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছেন।

সূত্রের খবর, অতি সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে কথা বলেন। এই কথপোকথনে জ্বালানী সংকট নিয়েও কথা হয়। শ্রীলঙ্কার অভ্যন্তরে যে জ্বালানী ঘাটতি তৈরী হয়েছে, সেই বিষয়েও জানানো হয়েছে। এরপরই শ্রীলঙ্কাকে আটত্রিশ হাজার মেট্রিক টন জ্বালানী পাঠানো হয়েছে। যার মধ্যে আঠেরো হাজার মেট্রিক টন পেট্রোল ও কুড়ি হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, “ভারতের দ্রুত সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ। গতকাল ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানী কলম্বোতে পৌঁছেছে।” প্রাক্তন প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষ ও তাঁর পুত্র নমল রাজাপক্ষ এই পদক্ষেপকে ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির প্রতিফলন বলে উল্লেখ করে জানান, “সংকটের সময় বারবার ভারত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে।” আবার বিরোধী দলের নেতা সজিত প্রেমাদাসা ভারতকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সংকটের সময় বন্ধুত্বের আসল পরীক্ষা হয়। আমরা ভারতের সাহায্যের জন্য কৃতজ্ঞ এবং যারা কঠিন সময় পাশে দাঁড়িয়েছে, তাঁদের ভুলে গেলে চলবে না।”


প্রসঙ্গত, বাংলাদেশকে নয়া দিল্লি ধাপে ধাপে ডিজেল পাঠাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আরো ছ’হাজার টন ডিজেল পাইপ লাইনের মাধ্যমে পাঠানো হবে। সূত্রের খবর, এপ্রিল মাসে আসামের নিউমালিগড় তৈল শোধনাগার থেকে বাংলাদেশের পার্বতীপুর ডিপোয় মোট চল্লিশ হাজার টন ডিজেল পাঠানো হবে। উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পর ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইন বন্ধ হয়ে যায়। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফের পাইপ লাইনে ডিজেল সাপ্লাই শুরু হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031