"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের জেরে এবার প্রতিবাদে যোগ দিলেন ঋতব্রত শিবিরের তিন বিধায়ক

Share

রায়া দাসঃ কলকাতাঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে প্রতিবাদের ঘটনায় কুণাল ঘোষদের প্রতিবাদে সামিল হলেন ঋতব্রত শিবিরের তিন বিধায়ক। সোমবার বিধানসভার বাইরে এই প্রতিবাদ কর্মসূচিতে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, অশোক দেবদের সঙ্গে পা মেলালেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার, মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল খালেক মোল্লা ও বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মহম্মদ তৌসিফুর রহমান। এই প্রতিবাদে পা মিলিয়ে বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক বলেন, ‘দিদি যেখানে, তৌসিফুর রহমান সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া ১০টা ভোটও পাব না। এটাই রিয়েল সিচুয়েশন।’

সাংবাদিক সম্মেলন করে বিভাস সর্দার বলেন, ‘আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অসম্মান, অপমান, আঘাত করা হয়েছে তার তীব্র নিন্দা করছি। আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, তা মানতে পারছি না। তাঁর দেওয়া ঘাসের উপরে জোড়াফুল চিহ্নে ভোটে দাঁড়িয়েছি, মানুষ আমাদের জিতিয়েছেন। আমার মনে হয়, তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়কের সকলেরই এর প্রতিবাদ করা উচিত। সব শিবিরই এক। সবই তৃণমূল কংগ্রেসের শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচিই হবে, তাতে সব সময় আছি।’

প্রসঙ্গত, হালিশহরের এক তৃণমূল কর্মীকে লকআপে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। সেই কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার হালিশহর গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। অভিযোগ, সেখানেই মমতার গাড়িতে পাথর ছোড়া হয়। কাদা, জুতোও ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। মমতার গাড়ি ঘিরে ওঠে চোর স্লোগানও। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মূলত এদিন এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ চলে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930