"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চন্দননগরে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী

Share

নিজস্ব সংবাদ৷দাতাঃ হুগলীঃ এবার হুগলীর চন্দননগরের কলুপুকুর গড়েরধার এলাকায় স্ত্রী ও মেয়েকে খুন করে স্বামী আত্মঘাতী হলেন। মৃতরা হলো ৬২ বছর বয়সী বাবলু ঘোষ, ৪৬ বছর বয়সী প্রতিমা ঘোষ ও ১৩ বছর বয়সী পৌষালি ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতেরবেলা বাবলুবাবু, প্রতিমা দেবী এবং পৌষালির অস্বাভাবিক মৃত্যুর কথা এলাকাবাসীরা জানতে পেরেই পুলিশের কাছে খবর দেন।। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাতেরবেলা ২টোর পর মৃতদেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠান। পুলিশ এলাকাবাসীদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, কাউকে দেখতে না পেয়ে বাড়িতে উঁকিঝুঁকি দিয়ে বিষয়টি জানা যায়।

আগে বাবলুবাবু টিনের বাক্সের কারখানায় কাজ করতেন। পরে কিছুদিন টোটো চালিয়েছেন। বর্তমানে বাড়িতেই একটি দোকান চালাতেন। সেখানে সাট্টার প্যাড লিখতেন। কিন্তু বাজারে লক্ষ লক্ষ টাকার ঋণ হয়েছিল। ফলে ঋণ পরিশোধ করতে না পারায় মানসিক অবসাদ থেকে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। প্রথমে স্ত্রী ও মেয়েকে মাথায় শাবল দিয়ে আঘাত করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।


এদিন মৃতদেহগুলি চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগে কলকাতার ট্যাংরায় একই পরিবারের চারজনের দেহ উদ্ধার হয়েছিল। যেখানে দুই ভাই নিজের স্ত্রী এবং সন্তানকে খুন করে আত্মহত্যা করতে চেয়েছিলেন। যদিও তা সম্ভব হয়নি। পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930