"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সমলিঙ্গের পেঙ্গুইন দম্পতি জন্ম দিল ১ ছোট্ট শিশুর

Share

ব্যুরো নিউজঃ নিউইয়র্কঃ নিউইয়র্কের একটি চিড়িয়াখানায় সমলিঙ্গের পেঙ্গুইন দম্পতির তত্ত্বাবধানে ডিম ফুটে এক ফুটফুটে পেঙ্গুইন শিশু জন্ম নিল। যা সত্যি নজিরবিহীন ঘটনা।  

২০১৬ সালে জন্মানো এলমার নিজের থেকে তিন বছরের ছোটো লিমাকে নিজের জীবন সঙ্গী হিসাবে বেছে নেয়। লিমা ও এলমার সমলিঙ্গের এই পুরুষ পেঙ্গুইন দম্পতির উষ্ণতায় বিষমকামী পেঙ্গুইন দম্পতি পকিতা এবং ভেন্তের ডিম ফুটে প্রথম একটি মিষ্টি পেঙ্গুইন ছানা জন্ম নিল। জন্মের পাঁচ দিনের মাথায় শিশুটির ওজন ছিল ২২৬ গ্রাম।


চিড়িয়াখানা কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে যে, অনেক সময় পালক অভিভাবকের উষ্ণতার সাহায্যেই পেঙ্গুইন শিশু জন্ম নেয়।


প্রসঙ্গত উল্লেখ্য এই যে, যেখানে একবিংশ শতাব্দীর যুগে এসেও মনুষ্য সমাজে সমলিঙ্গের দম্পতিকে অধিকার আদায়ের জন্য বাধা-বিঘ্নের সম্মুখীন হতে হয়। সেখানে পেঙ্গুইনদের সমাজে সমলিঙ্গের সম্পর্ক নিতান্তই একটি স্বাভাবিক ঘটনা।  


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930