"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এখানে ছোটোদের সঙ্গে স্কুলে ক্লাস করছেন ৯ জন ষাটোর্ধ বৃদ্ধ-বৃদ্ধা 

Share

নিজস্ব সংবাদদাতাঃ সরকারী-বেসরকারী অফিসে ৬০ বছর মানে অবসর। এরপর অবসর জীবন যাপন করা। পড়াশোনা, চাকরি বা অন্য কোনও পেশাগত জীবনে ইতি টেনে ৬০ পার মানে নিশ্চিন্তে কাটানো। অবশ্য কিছু মানুষ ৬০ পার করেও নিজের কাজ চালিয়ে যান। অর্থ উপার্জন করেন। কিন্তু স্কুলে পড়তে যান না। তাও আবার স্কুলের নিয়ম মেনে ইউনিফর্ম পরে, বইখাতার ব্যাগ কাঁধে করে।

কিন্তু এবার দেখতে পাওয়া গেল, ৬০ পার করা ৭ জন বৃদ্ধ এবং ২ জন বৃদ্ধা ভর্তি হলেন স্কুলে। প্রাথমিক স্কুলে ৭ জন এবং মাধ্যমিক স্কুলে ২ জন ভর্তি হয়েছেন। তাঁদের এই স্কুলে যাওয়ার পথ প্রশস্ত করা এবং তাঁদের উৎসাহ দিয়ে এই বয়সে নতুন করে স্কুলে পড়া শুরু করার পিছনে যিনি রয়েছেন তিনি একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। একজন আইএএস আধিকারিক। তাঁর উদ্যোগে এই বৃদ্ধ বৃদ্ধারা ফিরলেন স্কুলে।

তাঁদের নিয়ে হাসাহাসি নয়, বরং ছোট ছোট ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা তাঁদের স্কুলে সসম্মানে স্বাগত জানান। উত্তরপ্রদেশের ছানি গ্রামে এই বৃদ্ধদের স্কুলে যাওয়া এখন এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে। যা অন্য বৃদ্ধদের মনেও পড়াশোনার ইচ্ছাকে জাগ্রত করেছে। যাঁরা ভর্তি হয়েছেন সেই ৯ জনের কারও যেমন বয়স ৬০ বছর তেমন কারও ৭০ পার করেছে। তাঁরা যদি ইউনিফর্ম পরে নিয়মিত ছোটদের সঙ্গে ক্লাস করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন। ফলে আগামী দিনে আরও বৃদ্ধ বৃদ্ধারা স্কুলে ভর্তি হতে এগিয়ে আসবেন বলেই মনে করছেন অনেকে। যা কেবল একটি গ্রাম নয়, সারা দেশের বয়স্কদের উৎসাহ দেবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31