"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মৃতদেহ সহ চাষের ক্ষেতে ভেঙে পড়লো হেলিকপ্টার

Share

নিজস্ব সংবাদদাতাঃ নেপালঃ নেপালের খোটাং জেলায় একটি হেলিকপ্টার চাষের ক্ষেতের মধ্যে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একজন আহত হয়েছেন। হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে আসছিল।

সূত্রের খবর, হেলিকপ্টারটিতে একটি মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল। মূলত, পাহাড়ি এলাকায় শেষকৃত্যের জন্য প্রত্যন্ত এলাকায় মৃতদেহ পৌঁছে দিতে প্রায়শই এই ধরণের উড়ান ব্যবহার করা হয়ে থাকে। ওই হেলিকপ্টারে মৃতের পরিবারের সদস্যরা ছিলেন। হেলিকপ্টারটি খোটাংয়ের একটি কৃষিজমিতে নামার চেষ্টা করছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। এতে হেলিকপ্টারটির ক্ষতি হয়েছে। তবে যাত্রী বা মাটিতে থাকা কারোর আঘাত লাগেনি। এই ঘটনার পরই স্থানীয় প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুর্ঘটনাস্থল ঘিরে রেখে দ্রুত উদ্ধারকাজ শুরু করে।

উল্লেখ্য, নেপালের দুর্গম পাহাড়ি এলাকায় বিমান চলাচল সবসময়ই ঝুঁকিপূর্ণ। সেখানে অনেক জায়গায় ঠিকমতো এয়ারস্ট্রিপ নেই। ফলে হেলিকপ্টারের উপরই নির্ভর করতে হয়। সংকীর্ণ উপত্যকা, খারাপ আবহাওয়া ও অপ্রস্তুত অবতরণস্থল সব মিলিয়ে অনেকটাই ঝুঁকি থাকে। যদিও এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি অথবা পাইলটের ত্রুটি সহ আবহাওয়ার প্রভাব সব দিকই খতিয়ে দেখা হবে। আর দুর্ঘটনা ঘটলেও, মৃতদেহটি নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930