"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শ্রমিকদের বরখাস্তের জেরে উত্তপ্ত কারখানা চত্বর

Share

নিজস্ব সংবাদদাতাঃ হলদিয়াঃ হলদিয়ায় একটি সার কারখানায় বারো জন শ্রমিককে চিঠি দিয়ে সাময়িকভাবে বরখাস্তের কারণে আজ কারখানার ঠিকা শ্রমিকরা মূল প্রবেশদ্বার আটকে বিক্ষোভে ফেটে পড়লো।

ঠিকাদার সংস্থার মালিক তথা হলদিয়া পুরসভার কাউন্সিলর তথা ঠিকাদার প্রশান্ত দাস এই বিষয়ে বলেছেন, ‘‘শ্রমিক আন্দোলনের জেরে হলদিয়ার একমাত্র সার কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছিল।  


সব পক্ষ আলোচনায় বসে সমস্যা মেটানো দরকার। কিন্তু আলোচনায় না বসে উৎপাদন কম করে দেওয়ায় ঝামেলার সূত্রপাত ঘটেছে। প্রশাসনিক মহলে বিষয়টি জানিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে’’।    


 

এক দিকে চাষের মরশুমে ডিএপি সার উৎপাদনের জন্য সরকারের তরফ থেকে চাপ রয়েছে অথচ এই সময় শ্রমিকরা উৎপাদন কমিয়ে দিচ্ছেন। যে সমস্ত শ্রমিকরা কাজে ব্যাঘাত ঘটিয়েছিলেন তাদের সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। সমস্যা সমাধানে প্রশাসন সহ সব পক্ষ উদ্যোগী হলে ও শ্রমিকরা উৎপাদনে সহযোগীতা করলেই সমস্যার সমাধান হবে’’।


কিন্তু পঞ্চানন হাজরা নামে বরখাস্ত হওয়া একজন শ্রমিক অভিযোগ জানিয়েছেন যে, ‘‘১২ জন ঠিকা শ্রমিককে কারণ দর্শানোর চিঠি দিয়ে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তাই আমরা আন্দোলন করছি। ঠিকাদার তথা এলাকার কাউন্সিলর প্রশান্ত দাস আমাদের যথাযথ মজুরি দেন না।

আমরা বার বার অভিযোগ জানিয়েও কোনো্রকম লাভ হয়নি। তিনি আলোচনাও করেন না। বাইরের লোক এনে কাজ করান। আমাদের ক্ষমতার বাইরে গিয়েও কাজ করতে হচ্ছে। তাতে অনেক শ্রমিকের শারীরিক ক্ষতি হয়েছে। এই ঘটনার প্রতিবাদের কারণে আমাদের সাসপেন্ড করা হয়েছে’’। 

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728