"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চাকরীহারা গ্রুপ সি-গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য প্রকাশিত হলো অনুদানের বিজ্ঞপ্তি

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ রাজ্য সরকার চাকরীহারা গ্রুপ সি-গ্রুপ ডি শিক্ষাকর্মীদের অনুদানের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। চলতি বছরের এপ্রিল থেকেই কার্যকর হবে অনুদান। রাজ‍্য সরকারের আবেদন মেনে চাকরি যাওয়া শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত বহাল রাখার পাশাপাশি বেতন দেওয়ার অনুমতি দিয়েছেসুপ্রিম কোর্ট। কিন্তু ওই তালিকায় শিক্ষাকর্মীদের একটা বড় অংশ বাদ পড়েন। ফলত রাস্তায় নেমে আবারও বিক্ষোভে সামিল হন তাঁরা।

মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্য সরকারের তরফে ‘রিভিউ পিটিশন’ করা হবে। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের পাশে দাঁড়াতে বিশেষ প্রকল্প তৈরি করে অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গ্রুপ ‘সি’ কর্মীদের মাসিক ২৫ হাজার এবং গ্রু ‘ডি’ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শ্রম দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল, ২০১৬ সালের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র যে কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন, তাঁরা ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫’-এর অধীনে মাসিক অনুদান পাবেন। গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি পদের কর্মীরা পাবেন ২০ হাজার টাকা। আদালতে মামলা চলাকালীন সময় পর্যন্ত চাকরি হারানো শিক্ষাকর্মীদের রাজ্য সরকার এই সহায়তা দেবে।


প্রসঙ্গত, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর নিয়োগ হয়েছিল। সেই নিয়োগে সুপ্রিম কোর্ট দুর্নীতির অভিযোগে গোটা প্যানেলই বাতিল করেছে। কয়েক হাজার শিক্ষাকর্মী চাকরীহারা হয়েছে। এবার রাজ্য সরকার তাদেরই ভাতা ঘোষণা করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930