অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বকেয়া ডিএ মেটাতে রাজ্য তৎপর। সু্প্রিম কোর্টের নির্দেশের পরে বকেয়া ডিএ দেওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। এরই মধ্যে সমস্ত সরকারী কর্মী ও আধিকারিকদের জন্য একটি নির্দেশের বিজ্ঞপ্তি সামনে এসেছে। স্বরাষ্ট্র দপ্তর (হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স) ডিএ বকেয়া সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে এই বিশেষ নির্দেশ জারি করেছে। সুপ্রিম কোর্টের রায় এবং অর্থ দপ্তরের নির্দেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, ২৮ শে মার্চ শনিবার ও ২৯ শে মার্চ রবিবার স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা অ্যাকাউন্টস ব্রাঞ্চ খোলা থাকবে। আর এই দু’দিনই সব সংশ্লিষ্ট কর্মী এবং আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code










