"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অক্টোবর থেকেই বাড়ানো হচ্ছে সরকারী কর্মীদের ভাতা

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা। সরকারি নির্দেশ অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে ডিয়ারনেস অ্যালাওয়েন্স (DA) এবং ডিয়ারনেস রিলিফ (DR) বাড়তে চলেছে। মঙ্গলবার নবান্ন থেকে জারি করা হয়েছে নির্দেশিকা।

সংশ্লিষ্ট নির্দেশিকায় বলা হয়েছে, প্রি-রিভাইজড পে স্কেলে থাকা কর্মীদের DA ১৭১ শতাংশ থেকে বেড়ে ২২৩ শতাংশ হবে। একইভাবে, ROPA ২০০৯ অনুযায়ী প্রি-রিভাইজড পেনশন বা ফ্যামিলি পেনশন পাওয়া পেনশনভোগীরা ১ অক্টোবর ২০২৬ থেকে ২২৩ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ পাবেন। এছাড়াও, রাজ্য সরকারি পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে রিভাইজড পেনশন/ফ্যামিলি পেনশনের ৩৮ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ দেওয়ার কথাও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

শুধু তাই নয়, ন্যূনতম মজুরি আইনের মতো কোনও আইনি বিধানের আওতায় না থাকা দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের দৈনিক মজুরিতে আরও ১১০ টাকা অ্যাড-হক বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধিও ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। এখানে উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে ভবানী ভবনে রাজ্য পুলিশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি ঘোষণা করেছিলেন, অতিরিক্ত কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা এবং অক্টোবর মাসের বেতন আগাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের তরফে আগেই জানানো হয়েছিল যে, অক্টোবর মাস থেকেই বর্ধিত ২০ শতাংশ ডিএ কার্যকর হতে চলেছে। এর ফলে পুজোর মাসেই সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31