"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ অন্নপূর্ণা যোজনার অগস্টের কিস্তি এখনও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। কবে ঢুকবে টাকা তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে মানুষের মধ্যে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন দিনক্ষণ। প্রতি মাসে কোন তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকউন্টে ঢুকবে, ভেরিফিকেশনের স্ট্যাটাস কী, তা নিয়ে বিস্তারিত তথ্য দিলেন।

আজ নবান্ন থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। জানান, ৯ থেকে ১৭ অগস্ট এই কর্মসূচি পালন করা হবে। পরে ওই বৈঠকেই অন্নপূর্ণা যোজনা নিয়েও বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি। একইসঙ্গে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পূর্বতন সরকার কী কী দুর্নীতি করেছিল, কবে কবে টাকা বন্ধ করে দিয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরেন শুভেন্দু। বলেন, “২০২১ সালে সেপ্টেম্বর মাসে এক কোটি ৫২ লক্ষ ৫৮৮ জনকে ৫০০ টাকা দেওয়া হয়েছিল। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল ২০২২ সাল এপ্রিল মাস। ফেব্রুয়ারি ও মার্চ মাস মিলিয়ে ২১ লাখ ৮৪ হাজার ৬৩১ দেওয়া হয়। তারপর দুই মাস টাকা দেওয়া বন্ধ। ২০২২ সালে জুলাই মাসে দিল ৩ লক্ষ ৭৭ হাজার ৮৮৩। সব হিসেব আছে। আমরা এসব কাজ করি না।”

অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অফলাইন, অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাঁদের আবেদন নেওয়া হয়েছে, তাঁদের ফর্ম পোর্টালে আপলোড করার কাজ চলছে। ভেরিফিকেশন করা হয়েছে। নবান্ন থেকে ২৮ লক্ষ মানুষকে টাকা দিয়েছিলাম, নেতাজি ইন্ডোর থেকে ১ কোটি ১৯ লক্ষ মানুষকে দিয়েছিলাম। তারপরও আমরা আবেদন নিয়েছি ৩১ জুলাই পর্যন্ত। মোট আবেদন করেছেন ২ কোটি ১৬ লক্ষ। এই আবেদনকারীদের ভেরিফিকেশনের কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। ১০ অগস্ট সাংবাদিক বৈঠক করে জানাব।


পাশাপাশি এও জানালেন, ১৭ ই আগস্ট থেকে ৩ হাজার করে পাঠাব। কারা কারা বিবেচিত হবেন, বলে দেওয়া হবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়া হবে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নয়।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্নপূর্ণা নিয়ে ভুল তথ্য দিলেই কড়া পদক্ষেপ করা হবে। তাঁর হুঁশিয়ারি, ” সোশ্যাল মিডিয়ায় যাঁরা মিথ্যা তথ্য দিচ্ছেন, চিহ্নিত করে রাখছি, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930