"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তরুণীকে গণধর্ষণের পর তার ফোন ও ব্যাগ নিয়ে চম্পট দেয় ধর্ষকরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ ঝাড়খণ্ডের চাঁইবাসায় এক জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের পর গণধর্ষণের অভিযোগ উঠলো বেশ কিছু যুবকের বিরুদ্ধে।

সূত্রের ভিত্তিতে জানা গেছে, ওই তরুণী রাস্তায় দাঁড়িয়ে এক বন্ধুর সাথে কথা বলার সময় আট থেকে দশ জন এসে তাদের ঘিরে ধরে। এরপর বন্ধুকে মারধর করে ওই তরুণীকে একটি গাড়িতে জোর করে তুলে নিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করার পর গণধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যায়।


এমনকি যাওয়ার সময় তরুণীর ফোন ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর ওই তরুণী কোনো রকমে বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সব জানায়। তারপর চাঁইবাসা থানায় গিয়ে পুলিশের কাছে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930