"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের আশঙ্কা, হান্টাভাইরাস ছড়ানো জাহাজে আসছে ভারতীয়রা

Share

ব্যুরো নিউজঃ আটলান্টিক সাগরের বুকে ভেসে থাকা লাক্সারি ক্রুজ শিপে ছড়িয়ে পড়েছে হান্টাভাইরাস। ইতিমধ্যেই তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে, হান্টাভাইরাসে সংক্রমিত আটজন। ওই ক্রুজ শিপে যে ১৪৯ জন যাত্রী রয়েছেন, তাদের মধ্যে আবার দুইজন ভারতীয় ক্রু সদস্যও রয়েছেন। এরপরই আরও শঙ্কা বেড়েছে।

বিশ্বের অন্যতম বিরল ও মারণ ভাইরাস হল হান্টাভাইরাস। প্রমোদতরীতে একের পর এক যাত্রী আক্রান্ত হচ্ছেন, তাই হান্টাভাইরাস নিয়ে বিশ্ব জুড়েই উদ্বেগ বেড়েছে। এটাও কি করোনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে? লকডাউন হবে? আবার সবাইকে মাস্ক পরতে হবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আপাতত এমন কোনও সম্ভাবনা নেই। মারণ ভাইরাস হলেও, তা এখনও ভয়ানক সংক্রামক আকার ধারণ করেনি।

এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক ম্যানেজমেন্টের ডিরেক্টর ডঃ মারিয়া ভ্যান কেরকোভ সাংবাদিক বৈঠক করে বলেছেন, “এটা করোনা নয়, ইনফ্লুয়েঞ্জাও নয়। এটা সম্পূর্ণ ভিন্নভাবে ছড়িয়ে পড়ে। আমরা এখনও পর্যন্ত কোনও উপসর্গযুক্ত যাত্রী বা ক্রু পাইনি। অতীতের অ্যানডেস ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে এক মানবদেহ থেকে অন্য মানবদেহে ছড়িয়েছে শুধুমাত্র ক্লোজ কনক্যাক্টের মাধ্যমেই।”


অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি হেলথ প্রোগ্রামের ডিরেক্টর ডঃ এ মাহামুদ বলেছেন, “২০১৮-১৯ সালে আর্জেন্টিনায় এমন পরিস্থিতি দেখেছিলাম যেখানে একজন উপসর্গযুক্ত ব্যক্তি জমায়েতে অংশ নিয়েছিলেন এবং তারপরে বহু মানুষ সংক্রমিত হয়েছিলেন। এখনও একই পরিস্থিতি। সীমাবদ্ধ জায়গায় নিকটবর্তী কনট্যাক্টের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে। যদি কনট্যাক্ট ট্রেসিং ও আইসোলেশনের মতো পদক্ষেপ করা হয়, তাহলে সংক্রমণের চেইন ভাঙা যাবে।”

হুর চিকিৎসক ভ্যান কেরকোভে বলেছেন, “এটা করোনাভাইরাস নয়, এটা সম্পূর্ণ অন্য ধরনের ভাইরাস যা দীর্ঘ সময় ধরে রয়েছে। এটা করোনা মহামারির মতো নয়, সীমিত জায়গার মধ্যে সংক্রমণ হচ্ছে। ছয় বছর আগে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, এটা তার মএটা তার মতো নয়। ওইভাবে ছড়ায় না।” করোনা ভাইরাসের থেকে হান্টাভাইরাসের সবথেকে বড় পার্থক্য হল এটি ইঁদুর থেকে মানবদেহে ছড়ায়। করোনা ভাইরাসের থেকে হান্টাভাইরাসের সবথেকে বড় পার্থক্য হল এটি ইঁদুর থেকে মানবদেহে ছড়ায়।


তবে করোনা ভাইরাসের মতো হান্টাভাইরাসেও শ্বাসযন্ত্রের প্রবল সমস্যা হয়, তবে হান্টাভাইরাস আরও মারণ আকার ধারণ করতে পারে। এখনও পর্যন্ত এক মানবদেহ থেকে অন্য মানবদেহে ছড়িয়ে পড়ার ঘটনা তুলনামূলকভাবে কম। খুব কাছে আসলে বা দীর্ঘ সময় ধরে সংক্রমিত ব্যব্যক্তির সংস্পর্শে থাকলে তবেই আক্রান্ত হতে পারেন অন্যজন। সাধারণত ইঁদুরের মূত্র, লালা, মলের সংস্পর্শে আসলে ভাইরাস মানবদেহে ছড়াতে পারে। অসম্ভব না হলেও, মানবদেহ থেকে মানবদেহে সংক্রমণ বিরল। মানবদেহে ছয় সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এই ভাইরাস।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930