অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সল্টলেক সেক্টর ফাইভের ওয়েবল মোড়ের একবারে কাছে গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। এই বহুতলে একাধিক বেসরকারী সংস্থার অফিস রয়েছে। আবার বেশ কিছু ক্যাফে ও রেস্তোরাঁ রয়েছে। অগ্নিকাণ্ডের আতঙ্কে ওই বহুতলের তথ্য়-প্রযুক্তি কর্মীরা বাইরে বেরিয়ে বেরিয়ে আসেন। এমনকি আশপাশ থেকেও অনেকে ছুটে আসেন। রাস্তায় রীতিমতো ভিড় জমে যায়।

সূত্রের খবর, বহুতলে থাকা একটি ক্যাফেতে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আর চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে। আর বহুতলটি খালি করে দেন। তবে দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনায় রেস্তোরাঁ থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে আগুন লাগলো তা দমকল কর্মীরা খতিয়ে দেখছেন। আর রেস্তোরাঁতেও আগুন লেগে থাকলে সেখানে কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, বহুতলটির অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। অন্যদিকে, এই ঘটনায় ওই বহুতলে থাকা একটি বেসরকারী সংস্থার এক জন মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here









