"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিজের হাতে মদ্যপ ছেলেকে খুন করলেন বাবা

Share

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের মাটিগাড়ার কাছে একটি চা বাগান এলাকায় হাঁসুয়ার কোপে ছেলেকে খুন করলেন বাবা। মৃতের নাম বিশাল শবর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরিবার সূত্রে খবর, প্রতিদিন ৩০ বছর বয়সী বিশাল নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ঢুকে মা-বাবা ও স্ত্রীর উপর অত্যাচার চালানোয় পরিবারে অশান্তি লেগেই থাকত। কিন্তু শনিবার রাতেরবেলা এই অত্যাচারের মাত্রা চরমে উঠলে ৫৫ বছর বয়সী পিতা কুতানু শবর আর অত্যাচার সহ্য করতে না পেরে রাগের বশে ছেলেকে হাঁসুয়ার কোপ দেন। এরপর ঘটনাস্থলেই বিশালের মৃত্যু হয়।


প্রতিবেশীরা এই ঘটনার কথা জানতে পেরে মাটিগাড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। অন্য দিকে, পুলিশ কুতানুবাবুকে খুনের অভিযোগে আটক করে শিলিগুড়ি আদালতে পাঠান। পুলিশ দশ দিনের হেফাজতে নিতে চেয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31