"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রানি এলিজাবেথের মৃত্যুতে বন্ধ ইপিএল

Share

ব্যুরো নিউজঃ ইংল্যান্ডঃ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ১২ ই সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার অবধি ইংলিশ প্রিমিয়ার লিগের সব খেলা কর্তৃপক্ষ স্থগিত রেখেছে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর জন্য গতকালই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা স্থগিত রাখার কথা জানিয়েছিল। প্রিমিয়ার ডিভিশন ছাড়া বাকি তিনটি ডিভিশনের খেলাও বন্ধ রাখা হচ্ছে। সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ব্রিটিশ সরকার অবশ্য জানিয়েছিল, পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ক্রীড়া সংস্থাগুলি খেলা চালিয়ে যেতে পারে। শুধু খেলা শুরুর আগে রানির সম্মানে নীরবতা পালন করতে হবে ও খেলোয়াড়দের কালো বাহুবন্ধনী পরে মাঠে নামতে হবে। কিন্তু কোনো ক্রীড়া সংস্থা খেলা স্থগিত রাখতে চাইলে তাতে হস্তক্ষেপ করা হবে না। ইতিমধ্যে ব্রিটিশ সরকারের সংস্কৃতি, ডিজিটাল এবং ক্রীড়া দপ্তরের বার্তা দেশের ক্রীড়া সংস্থাগুলির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।


গতকাল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ প্রয়াত রানির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বিবৃতি দেয়। দুই দলের ফুটবলাররা ইউরোপা লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের খেলা শুরুর আগে নীরবতা পালন করেন। তবে স্থগিত হয়ে যাওয়া খেলাগুলি কবে হবে তা পরে জানানো হবে। আপাতত দেশে শোকের আবহে ফুটবল খেলার পাশাপাশি সব খেলার প্রতিযোগীতাই বন্ধ রাখা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728