"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লো বায়ুসেনার বিমান

Share

নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ আজ আসামের জোরহাটে ভেঙে পড়ড়ল ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান। শনিবার সকালে জোরহাটে এয়ারবেসে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। নামার পরই বিমানে আগুন ধরে যায়। এখনও পর্যন্ত আহত বা নিহতের কোনও খবর মেলেনি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তাও আন্দাজ করা যাচ্ছে না এই মুহূর্তে।

শনিবার সকালে অসমের জোরহাটে মিলিটারি বেসে অবতরণ করছিল বায়ুসেনার এএন-৩২ ট্রান্সপোর্ট বিমান। সেই সময় দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, বিমান অবতরণের আগেই আগুন লেগে গিয়েছিল বিমানে, তবে পরে জানা যায় বিমানটি ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যায়। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিমানের পাইলটের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে, দুর্ঘটনায় বায়ুসেনার বিমানের পাইলটের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। তবে বায়ুসেনার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। দুর্ঘটনার পর বায়ুসেনার তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, “জোরহাটে আজ বায়ুসেনার এএন-৩২ বিমান দুর্ঘটনার মুখে পড়ে। বিস্তারিত তথ্য জানানো হবে।”




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031