"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জ্বালানী সংকটের জেরে দেশে বন্ধ হলো শিক্ষা প্রতিষ্ঠান, আর অফিসে চালু হলো ওয়ার্ক ফ্রম হোম

Share

ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের হামলার জেরে বিশ্ব জুড়ে জ্বালানী সঙ্কট তৈরী হয়েছে। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ যাতায়াতের ক্ষেত্রে তেহরানের বিধিনিষেধের জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়িয়েছে। আর তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব ইতিমধ্যে পাকিস্তানে পড়েছে।

গোটা বিশ্ব জুড়ে চলা এই সংকটজনক পরিস্থিতিতে গতকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জ্বালানী সাশ্রয়ের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। শাহবাজ শরিফ সরকার ঘোষণা করেছে যে, “আগামী পনেরো দিন স্কুলগুলি পুরোপুরি বন্ধ থাকবে। আর সপ্তাহে চার দিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনলাইন ক্লাস হবে এবং সরকারী দপ্তরগুলি খোলা থাকবে।” আর এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, “যে দিনগুলিতে সরকারী দপ্তরগুলি খোলা থাকবে, সে দিনগুলিতে পঞ্চাশ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবেন। তবে আগের মতোই সপ্তাহে ছ’দিন সরকারী ব্যাঙ্কগুলি খোলা থাকবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930