"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ছোটো গাড়িকে বাঁচাতে গিয়ে পুলিশ কিয়স্ক ভেঙে ঢুকে গেল ডাম্পার

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ পাটুলি মোড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি পাথর বোঝাই ডাম্পার পুলিশ কিয়স্কে ধাক্কা মেরে ঢুকে পড়ে। এর জেরে ওই ডাম্পারের ধাক্কায় কিয়স্কটি সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে যায়। অল্পের জন্য পুলিশকর্মী ও আশেপাশের দোকানদাররা রক্ষা পেলেন।

জানা গেছে, ডাম্পারটি বাঘাযতীনের দিক থেকে পাটুলির দিকে আসছিল। ওই সময়ই উল্টো দিক থেকে অর্থাৎ ঢালাই ব্রিজের দিক থেকে একটি ছোটো গাড়ি আসছিল। এরপর হঠাৎ ছোটো গাড়িটি এসে পাটুলি মোড় থেকে ইউটার্ন নিয়ে ডাম্পারের একদম সামনে চলে আসে। আর ডাম্পারটি ছোটো গাড়িটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুলিশ কিয়স্কে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীদের কথায়, “গাড়ি চালকের জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওই গাড়িটিকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।” রাত হওয়ায় ওই সময় কিয়স্কে কোনো পুলিশকর্মী না থাকায় বড়োসড়ো বিপদ থেকে রক্ষা ঘটে। এছাড়া কিয়স্কের পাশেই পরপর কয়েকটি চায়ের দোকান ছিল। সেই দোকানগুলিও রক্ষা পায়। আর আশেপাশে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাটুলি থানার পুলিশ ছোটো গাড়ির চালক সহ ডাম্পারের চালক ও খালাসীকে আটক করেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728