"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চিকিৎসাধীন অবস্থায় ১ যুবককে খুনের অভিযোগ উঠলো নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে

Share

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ বীরভূমের বোলপুরের একটি নেশা মুক্তি কেন্দ্রে এক জন যুবককে চিকিৎসাধীন অবস্থায় পিটিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনার প্রতিবাদে পরিবারের সদস্যরা ওই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুরও চালান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে বীরভূমের ইলামবাজার থানার নাচনসা গ্রামের বাসিন্দা ২৬ বছর বয়সী বিক্রম হাজরা নামে এক জন যুবক বোলপুরের রবীন্দ্রবিথি বাইপাসে একটি নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি হয়। এদিন নেশা মুক্তি কেন্দ্র থেকে বিক্রমের পরিবারকে জানানো হয় সে অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর বিক্রমের পরিবার বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে খবর পায় বিক্রমের মৃত্যু হয়েছে।


পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। মৃতের পরিবারের অভিযোগ, “বিক্রমকে নেশা ছাড়াতে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়। একমাস হয়ে গেল। এর মাঝে বিক্রমকে দেখতে এলে দেখা করতে দিত না। তাকে বেধড়ক মারধর করে পিটিয়ে খুন করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন রয়েছে।” ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930