"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দিঘার জগন্নাথ ধাম আর পরিচিত হবে না ধাম হিসেবে

Share

রায়া দাসঃ কলকাতাঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিঘায় জগন্নাথ ধাম তৈরী করা হয়েছিল। তখন বিজেপি বিরোধীতা করে বলেছিল, জগন্নাথ ধাম শুধু পুরীতেই থাকতে পারে। দু’টো ধাম কখনও তৈরী হতে পারে না। তবে ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পদক্ষেপ করেননি। এবার পালা পরিবর্তন হয়েছে। মঙ্গলবার পুরীর সাংসদ সম্বিত পাত্র কলকাতায় এসেছেন। আর অনুরোধ করেন, যাতে ধাম শব্দ সরিয়ে দেওয়া হয়। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন ধাম শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে।

এদিন পুরীর বিজেপি সাংসদ বলেন, “ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি নিয়ে এসেছি। একটি মন্দির হয়েছে দিঘায়। নাম রাখা হয়েছে জগন্নাথ ধাম। আমাদের ভালো লাগে যত বেশি মন্দির হবে। কিন্তু এই নামে আপত্তি আছে। সনাতন ধর্মে চার ধাম আছে। এর বেশি নেই। নারায়ণের বসবাস আছে পুরীতে। সবার কষ্ট হয়েছে। চিঠিতে এই বিষয়ে পদক্ষেপের আবেদন করা কথা বলা হয়েছে।”

রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “মায়াপুরের ইসকনেও এ বিষয় আলোচনা করা হয়েছে। আমরা কাগজপত্র দেখেছি। সংশ্লিষ্ট সেই অনুমোদনে গত সরকার ‘জগন্নাথ কালচারাল সেন্টার’ নামে বলা হয়েছে। ধাম উল্লেখ হয়নি। তাই দিঘার জগন্নাথ মন্দিরের ক্যাম্পাস থেকে ধাম শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে। এবার থেকে নাম হবে ‘জগন্নাথ দেব মন্দির’। আর সেই মন্দির হিসেবে পরিচিত হবে এটি। সব পুজো পাঠ সব হবে নিয়ম মেনে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930