"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নেপালে ভয়াবহ হড়পা বান, নিমেষে সাফ গ্রামের পর গ্রাম, নিখোঁজ শত শত পর্যটক

Share

ব্যুরো নিউজঃ নেপালঃ নেপালে চরম বিপর্যয়। আচমকা ভোতে কোশী নদীতে হড়পা বানে একের পর এক জেলা ভেসে গেল। নেপালের হড়পা বানে এখনো অবধি ৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ শতাধিক মানুষ। এর মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় রয়েছেন বলেই খবর মিলেছে।

সূত্রের খবর, তিব্বতের দিক থেকে হড়পা বানের জল আসে। লেক-ফাটা বিপর্যয়ের কারণেই ভয়াল হড়পা বান এসেছে নেপালে। বানের তোড়ে জলবিদ্যুৎ কেন্দ্র-সেতু-রাস্তা একেবারে ধ্বংস। একাধিক গ্রাম সহ নেপালের রাসুয়া, ধান্দি ও নুয়াকোট জেলা কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে এই হড়পা বানে। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, কমপক্ষে ৩৮৪ জন পর্যটক। যার মধ্যে ২৯১ জন বিদেশি পর্যটক এবং ৯৩ জন নেপালি নাগরিক নিখোঁজ হয়ে গিয়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। পাশাপাশি ২৬ জন নেপাল পুলিশের আধিকারিকও নিখোঁজ হয়ে গিয়েছে। আর্মড পুলিশ ফোর্সের সাতজন নিখোঁজ।

উদ্ধারকাজে ইতিমধ্যেই নেমেছে নেপাল সেনা। হেলিকপ্টারে উদ্ধারকাজ চালানো হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও উদ্ধারকাজ চালাচ্ছে। হড়পা বানে নেপালের উত্তরের জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা। বহু রাস্তা ক্ষতিগ্রস্থ, ভেসে গিয়েছে হাইড্রোপাওয়ার প্রজেক্টও। নেপাল ইলেকট্রিসিটি অথারিটি জানিয়েছে, অন্তত ছয়টি বড় বড় হাইড্রোপাওয়ার ও ট্রান্সমিশন ফেসিলিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল জুড়েই বিদ্যুৎ সরবরাহে বিপর্যস্ত হয়েছে এই কারণে।


প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন ও ম্যানেজমেন্ট অথারিটিকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন।  তিনি মেডিক্যাল টিম, স্কাউট ও রেড ক্রস-কেও বলা হয়েছে উদ্ধারকাজের জন্য। ভোতে কোশী নদীর পাড় থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। নেপালের তিব্বত লাগোয়া ৫ জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। নেপালে হড়পা বানের কারণে বিহার ও উত্তর প্রদেশেও সতর্কতা জারি। সেন্ট্রাল ওয়াটার কমিশন নেপালের ত্রিশূলী নদীতে জলস্তর বাড়ায়, নেপাল-চিন সীমান্তবর্তী এলাকায় জলস্তর বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে গণ্ডক নদীতে জল বাড়লে বিহার ও উত্তর প্রদেশের কিছু অংশ প্রভাবিত হতে পারে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031