"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার চাটার্ড বিমানে মুম্বই থেকে বারামতি যাচ্ছিলেন। কিন্তু বিমান অবতরণের সময় পাইলটের সঙ্গে এটিসির যোগাযোগ বিচ্ছিন্ন হতেই এই দুর্ঘটনা ঘটে। অজিত পাওয়ারের বারামতিতে ব্যক্তিগত ও প্রশাসনিক কাজ ছিল। তবে মূলত জেলা পরিষদ নির্বাচনের প্রচারের জন্যই বারামতিতে যাচ্ছিলেন। আর বারামতিতেই চারটি জনসভা করার কথা ছিল। এদিন বিকেলবেলাই মুম্বই ফিরতেন বলে দলের সূত্রে খবর ছিল।

সূত্রের খবর, সকালবেলা ৮ টা ৪৫ মিনিট নাগাদ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। আর বারামতির মাঠে বিকট শব্দ করে ভেঙে পড়ে। ভেঙে পড়ার সময় জ্বালানি ট্যাঙ্কেও বিস্ফোরণ হয়। এই দুর্ঘটনায় অজিত পাওয়ার সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। কিছু সময়ের মধ্যে ডিজিসির তরফ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।দৃশ্যমানতা খুবই কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া কোনো যান্ত্রিক ক্রুটি ছিল কিনা, সমস্ত প্রোটোকল মানা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই অজিত পাওয়ারের পরিবারের সদস্যরা বারামতির পথে রওনা হয়েছেন। পাশাপাশি শরদ-কন্যা সুপ্রিয়া শোলেও যাচ্ছেন। অজিত পাওয়ারের গোটা পরিবার সহ তাঁর সতীর্থদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ এই প্রসঙ্গে জানান, “এই ধরণের জননেতাকে হারানো, আমাদের সকলের জন্য অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগতভাবে উনি আমার কাছে একজন দক্ষ নেতা ও বন্ধুও। আমরা দু’জনে একসঙ্গে খারাপ পরিস্থিতিতেও কাজ করেছি।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930