"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চাকরীতে নিয়োগের দাবীতে কলেজ প্রাঙ্গণ জুড়ে চলছে বিক্ষোভ

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ এবার ডিএলএড পড়ুয়ারা নদীয়ার কৃষ্ণনগর গভমেন্ট কলেজের মাঠে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরী থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করলেন।

প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডি.এল.এড ঐক্যমঞ্চের দাবী, “আমরা টেট উত্তীর্ণ ডিএলএডের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশিক্ষিত হয়েও চাকরী থেকে বঞ্চিত। যারা বিএড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে চাকরী দেওয়া হচ্ছে কিন্তু আমরা কেন বঞ্চিত? আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকের এই অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে দৃষ্টি আকর্ষণ করছি।


বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন দয়ালু মুখ্যমন্ত্রী। তিনি অবশ্যই আমাদের দিকটা ভেবে দেখবেন। আমরা সারাবছর বিক্ষোভ করবো বলে এখানে আসিনি। আমাদের দাবী আমরা যারা ডিএলএড ছাত্র-ছাত্রীরা রয়েছি তারা দীর্ঘ প্রশিক্ষিত হয়েও চাকরী থেকে বঞ্চিত”।


এছাড়াও জানানো হয়েছে যে, “২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ২০২১ সাল হয়ে গেলেও চাকরীতে কোনো নিয়োগ নেই। সেই কারণেই আমরা কৃষ্ণনগর ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করি। ডিআই আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দিই। এরপরেও যদি রাজ্য সরকার ডিএলএড টেট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের চাকরীর নিয়োগের জন্য কোনো উদ্যোগ না নেয় তাহলে আগামী দিনে আমরা বড়োসড়ো আন্দোলনের পথে হাঁটবো”।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930